
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণের কারখানায় আগুনে এক নারী শ্রমিক মারা গেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিপস উৎপাদন ইউনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শায়েস্তাগঞ্জের ওলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১৩ নম্বর ভবনের প্রাণ চিপস লাইনে হঠাৎ আগুন দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে।
শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দেব বলেন, ‘বেলা ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
প্রাণ-আরএফএলের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণের উপব্যবস্থাপক (প্রশাসন) পারভেজ আহমেদ বলেন, ‘আমরা ধারণা করছি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে একজন নারী শ্রমিক নিহত হয়েছেন।’

উচ্ছেদের মুখে পড়া রাজশাহী নগরের পাঁচটি মহল্লার ভূমিহীন মানুষ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসার সামনে প্রায় এক ঘণ্টা অনশন করেছেন। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকায় ভূমিমন্ত্রীর বাসার সামনে গিয়ে বসে পড়েন তাঁরা।
৩ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কয়েক বছর আগের এক তুচ্ছ ঘটনার জেরে সানি (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতারপ্রবাসী হাদিউল ইসলামের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে
২৫ মিনিট আগে
ভুক্তভোগী নুরুল আলম জানান, ডাকাতদের কাছে বন্দুক, পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল। কোরবানির ঈদকে সামনে রেখে গরুর ব্যবসা ও ঘর মেরামতের জন্য তিনি টাকাগুলো সংরক্ষণ করেছিলেন।
২৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে শ্রীমঙ্গল থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব ট্রাক জব্দ করা হয়।
৩১ মিনিট আগে