
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত আট শ্রমিকের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নারীসহ আটজন নিহত হন এবং অন্তত আটজন আহত হন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে যাঁদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন সুনামগঞ্জের ধর্মপাশার ইদ্রিসের স্ত্রী নার্গিস (৪৫), কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পান্ডব বিশ্বাস (২০), সিলেট সদরের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (২৬) এবং নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)। নিহত ব্যক্তিদের বেশির ভাগই সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও আহত শ্রমিক আখলস মিয়া জানান, সকালে নগরের আম্বরখানা এলাকা থেকে ২০-২২ জন শ্রমিক তেলিবাজারে একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে তাঁদের বহনকারী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও চারজনের মৃত্যু হয়।
আহত ব্যক্তিরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত বক্তিদের বাকি দুজনের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে

নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
৬ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন পঞ্চম দিনে গড়িয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
১৭ মিনিট আগে
ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়।
২১ মিনিট আগে
ময়মনসিংহ নগরের কৃষ্টপুর এলাকায় হামলায় আহত সাবেক যুবদল নেতা রাজা মিয়া (৪০) মারা গেছেন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে