
নরসিংদীতে পারিবারিক বিরোধ ও প্রেমঘটিত দ্বন্দ্বকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় অভিযুক্ত ছোট ভাইসহ দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২ মে) সকালে নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার আজাদ ফিলিং স্টেশনের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আল আমিন (৩০) রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজার এলাকার নুর ইসলামের ছেলে। তিনি পেশায় মিশুকচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন ও তাঁর ছোট ভাই হাসান নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় ভাড়া বাসায় থেকে মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁদের বোনকে কেন্দ্র করে স্থানীয় যুবক নাইমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরিবারের দাবি, নাইম বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে এলেও বোন তা প্রত্যাখ্যান করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
পরিস্থিতি শান্ত করতে কয়েক দিন আগে আল আমিন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং পুনরায় শহরের বাসায় ফিরে আসেন। তবে ছোট ভাই হাসান এতে ক্ষুব্ধ ছিলেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। স্বজনদের অভিযোগ, ঘটনার আগের রাতেও হাসান বড় ভাইকে হুমকি দেন।
শনিবার সকালে আল আমিন বাজারের উদ্দেশে বের হয়ে সাটিরপাড়া এলাকায় পৌঁছালে হাসান ধারালো অস্ত্র দিয়ে তার পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান ও বিরোধের সঙ্গে জড়িত নাইমকে আটক করে পুলিশ।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও সংস্কারকাজ শেষ হয়েছে দুই বছর আগে। এই প্রকল্পে ব্যয় ৪৭৫ কোটি টাকা। তবে বছর না যেতেই সড়কের ঈশ্বরদী সীমানার বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং সড়ক দেবে গর্তের মতো হয়েছে।
৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে জুয়া খেলার প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের নয়ানগর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে ভুক্তভোগী শাবানা বেগম বাদী হয়ে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের আনোয়ারায় ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার ও ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার বারখাইন ইউনিয়নের লাবিবা কমিউনিটি সেন্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে অপহরণের পর হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামি হচ্ছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সাব্বির মিয়া (২১)|
১ ঘণ্টা আগে