
সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচ শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ফেচিবাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় বালুভর্তি ইঞ্জিনসহ তিনটি বাল্কহেড জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিয়তপুর গ্রামের মাজু মিয়ার ছেলে নবী হোসেন (৩০), একই উপজেলার সরিষাকান্দা ইসলামপুর গ্রামের জুলহাজ মিয়ার ছেলে মনির হোসেন (২৫), শান্তিপুর গ্রামের আজিদ মিয়ার ছেলে দিদার মিয়া (২৯), জামালগঞ্জ উপজেলার ঝনুপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলাল উদ্দিন (৩১) ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের সেরালি মিয়ার ছেলে নজরুল (২৭)। এর মধ্যে নবী হোসেন ও আলাল উদ্দিনকে ছয় মাস করে এবং অন্যদের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দীন বলেন, ঘটনাস্থলে অবৈধ বালু উত্তোলনকারীদের মধ্যে যাঁদের পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত করে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৭ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
১০ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৭ মিনিট আগে
বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে