সিলেটে প্রকাশ্যে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ ডিসেম্বর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক ব্যক্তিরা হলেন এয়ারপোর্টের খাদিম চা-বাগানের মন্টু আহমদের ছেলে মাসুক আহমদ (৩৫), মুকেশ চাষার ছেলে স্বন্দীপ চাষা (২৭), ফুল মিয়ার ছেলে ফরিদ আহমদ (২৮), আব্দুর রহমানের ছেলে রহিম মিয়া (৪০), তবদুল খাঁনের ছেলে নজরুল ইসলাম (৩২), শাহপরান (র.) থানার বাহুবলের আব্দুল খালিকের ছেলে রেদোয়ান আহমদ (৩০), মোশাহিদ আলীর ছেলে রুনু আহমদ (৪০), উপশহরের হানিফ মিয়ার ছেলে খোকন মিয়া (৩৫), দাসপাড়ার ইলিয়াস মিয়ার ছেলে সেবুল আহমদ (৫৫), পশ্চিম বহরের শরীফ উদ্দিনের ছেলে মো. রাজু (৩৪), খাদিমপাড়ার ইসলাম আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫) ও মৌলভীবাজারের কোকিল দেবনাথের ছেলে সুমন দেবনাথ (৩২)।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা এয়ারপোর্ট থানাধীন বুরজান চা-বাগান উত্তর লাইন ফরিদ স্টোর হতে প্রকাশ্যে জুয়া খেলার সময় ১২ জনকে আটক করেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৩ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৩ ঘণ্টা আগে