
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পদযাত্রা করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে এই পদযাত্রা শুরু হয়, শেষ হয় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে।
কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় অনেকের হাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধসহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
পদযাত্রা শেষে সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমাদের মূল দাবি, প্রশাসন যেন অবৈধ ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ যানবাহন বন্ধ করে দেয়। ফুটপাত মানুষের হাঁটার জন্য, হাঁটার সেই পরিবেশ বজায় রাখার দাবি জানাই। শহরটা আমাদের, এটি সুন্দর করার জন্য আমরা আজকে এখানে এসেছি।’
আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘রিকশায় তারা ব্যাটারি না লাগিয়েও চালাতে পারে। তাদের ব্যাটারি দিয়ে চালাতে হবে কেন? ব্যাটারি ছাড়া তারা চলে আসুক। ব্যাটারি যখন বন্ধ হবে লোডশেডিং কমবে, ব্যাটারি যখন বন্ধ হবে তখন আমাদের দুর্ঘটনা কমবে। নিজের কর্মসংস্থান তৈরি করতে গিয়ে আরেকজনের ক্ষতি করে, রাস্তা দখল করবে, এটা তো হবে না। আমরা পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তাদের ভালো কাজে আমরা সঙ্গ দিচ্ছি।’

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে ঘটনাস্থল থেকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম আহত হয়েছেন...
১৭ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দরে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর ধানখেত থেকে মোকছেদুল ইসলাম (৫২) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার সাতনালা ইউনিয়নের মানিকবাটি গ্রামের ঈদগাহ মাঠের পাশের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
৩১ মিনিট আগে
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে