
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারের কুতুবপুর এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাদশা (২২) নামের আরেক যুবক। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫।
বাদশা সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার মায়েদ নুরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সুদীপ দাশ।
গতকাল বুধবার সকাল সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে নিয়ে আসার পর আরও তিনজনের মৃত্যু হয়েছিল।
এর আগে নিহত ১৪ জন হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার মো. সিজিল মিয়া (৫৫), একলিম মিয়া (৫৫), হারিছ মিয়া (৬৫), সৌরভ মিয়া (২৭), সায়েদ নুর (৫০), বাদশা মিয়া (৩০), সাধু মিয়া (৫০), রশিদ মিয়া (৫০) ও মেহের (২৫) ; সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শাহীন মিয়া (৪০), দুলাল মিয়া (২৬) ও আওলাদ হোসেন (৫০) ; হবিগঞ্জের চুনারুঘাটের আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনা বারহাট্টার আওলাদ মিয়া (৪০)। নিহতদের বেশির ভাগই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
নিহতদের স্বজনেরা জানান, নিহত সবাই নির্মাণশ্রমিক। দৈনিক মজুরিতে তাঁরা বাসার ছাঁদ ঢালাইয়ের কাজ করতেন। বুধবার ভোরে তাঁরা একটি বাসার ঢালাইকাজের জন্য নগরের আম্বরখানা থেকে সিলেটের ওসমানীনগর উপজেলায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। ১৪ জন নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনার পর থেকেই ট্রাক-পিকআপ ভ্যানের চালকেরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তিনি বলেন, ‘ট্রাক ও পিকআপ ভ্যানের চালকদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় নিহত মো. সায়েদ নুরের ছেলে ইজাজুল বাদী হয়ে থানায় মোটরযান আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ট্রাক ও পিকআপ ভ্যানের চালককে আসামি করা হয়েছে।’
এদিকে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
সেই সঙ্গে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকার অনুদান প্রদান করেন।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে