সিলেটের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জনেরও বেশি। আজ বুধবার ভোরে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১১ জন ঘটনাস্থলে মারা গেছেন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘ঢাকা থেকে সিলেটগামী একটি আলুবোঝাই বড় ট্রাক ও দিনমজুরদের বহনকারী একটি পিকআপ মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। এরমধ্য একজন নারী শ্রমিক রয়েছেন। আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। আহত ও নিহত সবাই দিনমজুর (নির্মাণশ্রমিক)। তাৎক্ষণিক আহত ও নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।’
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে উপপরিচালক মনিরুজ্জামানের নেতৃত্বে সিলেট ফায়ার সার্ভিসের পাঁচটি টিম ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করে।
সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা বলেন, ‘নির্মাণশ্রমিক বহনকারী পিকআপ ওসমানীনগরের উদ্দেশে যাচ্ছিল। নাজিরবাজার এলাকার কুতুবপুরে পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর শ্রমিক বহনকারী পিকআপটি সড়কের পাশে পড়ে যায় এবং বড় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন প্রাণ হারান। আহত ১৫ জনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও তিনজন মারা যান। বর্তমানের রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১০ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১০ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৩ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২২ মিনিট আগে