
ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আব্দুস ছালিক (৪৫) দুই বছর আগে স্ত্রীর নামে তফসিলি ব্যাংকে একটি হিসাব খোলেন। তাতে ১০ লাখ ২৫ হাজার টাকা জমা হয়। ছেলের বিদেশের জন্য ওই টাকা তুলতে গেলে ঘটে তুলকালাম কাণ্ড। একপর্যায়ে আব্দুস ছালিক ব্যাংকে কর্মরত সবাইকে ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন।
ঘটনাটি ঘটে আজ বুধবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা এক্সিম ব্যাংকে।
গ্রাহক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানি গ্রামে আব্দুস ছালিক তাঁর স্ত্রী স্বপ্না বেগমের নামে দুই বছর আগে এক্সিম ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খুলে লেনদেন করেন। অ্যাকাউন্টে যুক্তরাজ্য থেকে আব্দুস ছালিকের ভাই ১০ লাখ ২৫ হাজার টাকা পাঠান। ওই টাকা তুলে আব্দুস ছালিকের ছেলেকে বিদেশে পাঠানোর কথা।
আজ বুধবার ব্যাংকে গিয়ে সারা দিন কাকুতি-মিনতি করেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ হয়ে আব্দুস ছালিক বিকেলে ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় সন্ধ্যা ৬টার দিকে তিনি তালা খুলে দেন।
জানতে চাইলে আব্দুস ছালিক আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে গ্রিস পাঠানোর জন্য সব প্রস্তুতি শেষ। ১৮ অক্টোবর তাঁর ফ্লাইট। টাকা জমা না দিলে আমার ছেলের প্রবাসযাত্রা অনিশ্চিত হয়ে যাবে। বিদেশের জন্য দেওয়া টাকাও ফেরত পাব না। আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই। তাই এ কাজ করেছি।’
এ বিষয়ে এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক রেজাউর রফিক বলেন, ‘বিষয়টি জাতীয় সমস্যা। বাংলাদেশ ব্যাংকের নির্দেশে পাঁচটি ব্যাংকের সমস্যা সমাধানের প্রক্রিয়া চলছে। একজন গ্রাহক টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে তালা দিয়েছেন। পরে আমরা তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি।’
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রিফাত সিকদার বলেন, ‘খবর পেয়ে ব্যাংকে গিয়ে জানতে পারি, ভুক্তভোগী গ্রাহককে বুঝিয়ে তালা খোলা হয়েছে। তিনি বাড়ি চলে গেছেন।’

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
৩৪ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে