
সুনামগঞ্জ-২ আসন (দিরাই-শাল্লা) থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির অভিনন্দন জানিয়েছেন বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরীকে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘অভিনন্দন জনাব নাসির উদ্দিন চৌধুরী। আপনাকে ফুলেল শুভেচ্ছা।’
এই আসনে ১০৯ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১০৫টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। এতে প্রায় ৫০ হাজার ভোটে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী এগিয়ে আছেন।

বগুড়া-৭ আসনে (শাজাহানপুর ও গাবতলী উপজেলা) বিএনপি মনোনীত প্রার্থী মোরশেদ মিলটন বিজয়ী হয়েছেন। শাজাহানপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬০৪ জন। মোট ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ধানের শীষ প্রতীকে মোরশেদ মিলটন ১ লাখ ৪ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপা
২ মিনিট আগে
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে প্রাপ্ত ফলাফলে ১১ দলের দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ও খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুরগাছ প্রতীকের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।
৫ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াতের প্রার্থীরা এগিয়ে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতের প্রার্থী মো. কেরামত আলী ১০ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শাহাজাহান মিঞা পেয়েছেন ৮ হাজার ৩১৬ ভোট।
৫ মিনিট আগে
নাটোরের ৪টি আসনের সবকটিতেই বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি মনোনীত প্রার্থীরা। তারা হলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।
৬ মিনিট আগে