নাটোরের ৪টি আসনের সবকটিতেই বিজয়ের দ্বারপ্রান্তে বিএনপি মনোনীত প্রার্থীরা। তারা হলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যরিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সকল ভোটকেন্দ্র প্রাপ্ত ফলাফলে নাটোর-৩ আসনের বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ বিজয়ী হয়েছেন।
নাটোর-৩ আসনের বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন ১,১৯, ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের দাউদার মাহমুদ পেয়েছেন ৫৬,৩০৯ ভোট।
অপরদিকে, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১,৭১, ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১,৩৫, ৭৭৭ ভোট।
এছাড়া নাটোর-১ ও ২ আসনে ফলাফল ঘোষণা চলমান থাকলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীদের চেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

খুলনার ক্রিসেন্ট জুট মিলে পাটকল চালু না করে ফিড কারখানা চালুর উদ্যোগের প্রতিবাদে খালিশপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে বন্ধ থাকা পাটকলের শ্রমিকেরা। আজ রোববার সকাল ১০টায় খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে জাতীয়তাবাদী পাটশ্রমিক দল খুলনা অঞ্চলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
৬ মিনিট আগে
বরিশাল নগরীর বাজার রোডের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া খাজা মঈনউদ্দীন মাদ্রাসার সভাপতির পদ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। মাদ্রাসার বর্তমান সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে ঘিরে চরমোনাই পীরের অনুসারীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাদের বিরোধ প্রকাশ্যে এসেছে।
১১ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে ভৈরবের বায়জিদ চৌধুরী নিহত হয়েছেন বলে পরিবারের দাবি। গত ১৪ সেপ্টেম্বরের এ ঘটনায় তাঁর মরদেহ এখনো পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, পরিবার মরদেহ দেশে আনতে পরিবার চাইলে সহযোগিতা করা হবে।
১৭ মিনিট আগে
ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে