চলনবিল

দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
রাতভর চলনবিলের নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ জাল দিয়ে ধরা হয় শামুক। ভোর হলে সেসব বোঝাই করা নৌকা ভেড়ে মাকড়শনে। এই এলাকায় এ রকম ২০-২৫টি আড়ত রয়েছে।
প্রতিটি আড়তে প্রতিদিন দেড় থেকে দুই টন শামুক কেনাবেচা হয়। স্থানীয় ব্যাপারীদের হাতবদল হয়ে সেগুলো চলে যায় দেশের নানা প্রান্তে, বিশেষ করে মাছের ঘের ও হাঁসের খামারে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক কুমার কর আজকের পত্রিকাকে বলেন, ‘শামুক আসলে পানির প্রাকৃতিক ফিল্টার হিসেবে কাজ করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চলনবিল থেকে নির্বিচারে শামুক নিধন প্রতিরোধ করতে না পারলে এখানকার ইকোসিস্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ যাঁরা শামুক সংগ্রহ করছেন, তাঁদের বেশির ভাগই কৃষক বা ক্ষুদ্র ব্যবসায়ী। এটি তাঁদের জীবিকার প্রধান উৎস নয়, বরং অতিরিক্ত আয়ের উৎস। এই কাজ বন্ধ করলে তাঁদের জীবন-জীবিকায় তেমন প্রভাব পড়বে না, বলেন দীপক কুমার।
তাড়াশ উপজেলার কামাড়শোন, দিঘি সগুনা, কুন্দল মাকড়শন বিল-নাদো, মান্নাননগর, ঘরগ্রাম, মাগুরা বিনোদসহ আশপাশের ২০-২৫টি এলাকায় প্রতিদিন প্রায় ৫০০ নৌকায় শামুক ও ঝিনুক সংগ্রহ করে স্থানীয়রা। প্রতিদিন এলাকা ভেদে দুই-তিন টন শামুক তোলেন স্থানীয়রা। কিছু ব্যবসায়ী এসব ছোট নৌকা ও জাল সরবরাহ করে থাকেন।
প্রতিটি নৌকায় ৪-৫ জন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী বা দিনমজুর মিলে ২৫-৩০ বস্তা শামুক তোলেন। প্রতি নৌকার শামুক বিক্রি হয় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। এর মধ্যে তেলসহ আনুষঙ্গিক খরচ হয় ৯০০-১১০০ টাকা।
কামাড়শোন গ্রামের আব্দুল মোতালেব ও জালাল উদ্দিন বলেন, বর্ষার সময়ে চাষাবাদ বন্ধ থাকে। পেটের দায়ে তাঁরা শামুক ধরেন। প্রতিদিন তিন-চার বস্তা শামুক সংগ্রহ করে পান ৪০০-৫০০ টাকা। প্রতি বস্তার দাম ৩৫০-৪০০ টাকা।
ব্যবসায়ী মো. কামাল জানান, স্থানীয় সংগ্রহকারীদের কাছ থেকে কিনে তাঁরা খুলনাসহ দক্ষিণাঞ্চলের মাছের খামারে শামুক সরবরাহ করেন। বর্ষার তিন-চার মাস চলে এই ব্যবসা। তাঁর ভাষায়, ২০-২৫ জন ব্যবসায়ী মিলে কোটি টাকার শামুক বিক্রি করেন প্রতিবছর।
স্থানীয়দের অভিযোগ, ৭-৮ বছর ধরে চলছে অবাধে শামুক-ঝিনুক নিধন। প্রকাশ্যে কেনাবেচা হয়। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব। নেওয়া হচ্ছে না যথাযথ ব্যবস্থা। তাঁরা আরও বলেন, চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শামুক ও ঝিনুকের গুরুত্ব অপরিসীম। এগুলো শুধু মাছের খাদ্য নয়, পানির ক্ষুদ্র জীব খেয়ে জলাশয়কে পরিচ্ছন্ন রাখে। শামুক মাটির গুণাগুণও ধরে রাখে। কিন্তু বছরজুড়ে নির্বিচার নিধনে ঝুঁকির মুখে পড়ছে জীববৈচিত্র্য।
এ বিষয়ে জানতে শনিবার মোবাইল ফোনে কল দেওয়া হয় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানকে। তিনি বলেন, ‘যাঁরা শামুক আহরণ করছেন, তাঁরা যখন সেগুলো বিক্রি করবেন তখন আমরা দেখব, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কি না।’ যেখান থেকে শামুক তোলা হয়, সেখানে গিয়েছিলেন কিনা জানতে চাইলে? তিনি বলেন, ‘কয়েকটি পয়েন্টের খোঁজ পেয়েছি। সরেজমিনে ব্যবস্থা নেব।’

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাজী আব্দুর রহিম পাইকারি মার্কেটে আগুন ও হত্যার হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির মামলায় জুয়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পিবিআই। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
৬ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে মাইশা আক্তার নামে এক বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের আরাজী ছান্দিয়াপুর গ্রামের পূর্বপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৯ মিনিট আগে
নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হীরাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আজ মঙ্গলবার দুপুরে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।
১২ মিনিট আগে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা। ‘ত্যাগী তৃণমূল বিএনপির’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচি থেকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার
২১ মিনিট আগে