
চলনবিল অঞ্চলে পাট কাটা শেষ না হতেই পুরোদমে শুরু হয়েছে আমন ধান রোপণ। মাঠে মাঠে এখন কৃষকদের ব্যস্ততা তুঙ্গে। কাটা পাটের ফাঁকা জমিতে মই দিয়ে জমি প্রস্তুত করা হচ্ছে। বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণের কাজ চলছে পুরোদমে। টানা বৃষ্টি উপেক্ষা করেই কৃষকেরা আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন।

বর্ষায় পানিতে টইটম্বুর চলনবিলে চলাচল ও মাছ ধরার জন্য বেড়েছে ডিঙি নৌকার চাহিদা। নাটোরের গুরুদাসপুরসহ চলনবিল অঞ্চলের কারখানাগুলোতে এখন কাঠের নৌকা তৈরির ধুম। আকার ও মানভেদে নৌকা বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ১২ হাজার টাকায়।

পাবনার চাটমোহরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। ভালো ফলন ও বাজারে নতুন পাটের উচ্চ দামে চাষিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তবে শ্রমিক সংকট, উচ্চ মজুরি, পানির অভাব ও ফড়িয়াদের সিন্ডিকেট নিয়ে উদ্বেগও রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘সমগ্র বাংলাদেশের সম্পদ হচ্ছে চলনবিল। বিগত একটি সরকার ছিল, এদিকে খেয়াল করে নাই। সে জন্য এর ঐতিহ্য হারাতে বসেছে। আমরা চলনবিলের ঐতিহ্য ফিরিয়ে আনব ইনশা আল্লাহ। এখানে ফিশ প্রসেসিং সেন্টার তো থাকবেই এবং গবেষণাগারও থাকবে...