
সিরাজগঞ্জ শহরের কওমি জুটমিলে এক কোণের বারান্দায় থাকেন সালেয়া বেগম। বয়স পেরিয়েছে ৬০। অনেকে তাঁকে ‘সালে পাগল’ নামেই চিনতেন। প্রতিদিন সকালবেলা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হতেন, বিকেলে ফিরে আসতেন নীরবে। কেউ জানত না, তাঁর নিঃশব্দ জীবনে ধীরে ধীরে জমিয়ে গেছেন টাকা-কড়ি।
আজ শনিবার (১১ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়া এলাকায় তাঁর কাছ থেকে স্থানীয়রা আরও এক বস্তা টাকা উদ্ধার করেছেন। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত গুনে দেখা যায়, বস্তাটিতে রয়েছে ৪৭ হাজার ৮২৬ টাকা। এর আগে ৯ অক্টোবর সকালেও একই স্থানে সালেয়া বেগমের দুই বস্তায় মোট ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া যায়। সব মিলিয়ে তিনটি বস্তা থেকে উদ্ধার হওয়া ব্যবহারযোগ্য টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা।
সালেয়া বেগমের একমাত্র মেয়ে শাপলা খাতুন বলেন, ‘মা একা থাকতে চাইতেন। আমরা জানতামই না, তিনি এত টাকা জমিয়েছেন। এখন মা অসুস্থ। এই টাকা দিয়ে তাঁর চিকিৎসা করানো হবে।’
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু বলেন, ‘সকাল থেকে দুপুর পর্যন্ত আরও একটি বস্তা উদ্ধার করে ৪৭ হাজার ৮২৬ টাকার মতো পাওয়া গেছে। টাকাগুলো সালেয়া বেগমের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। যদি আল্লাহ তাঁকে নিয়ে যান, তবে অবশিষ্ট টাকা তাঁর মেয়েকে দেওয়া হবে। একজন ভিক্ষুকের কাছেও এত টাকা থাকতে পারে, এটা সত্যিই বিস্ময়কর।’
সালেয়ার স্বামী মারা গেছেন অনেক বছর আগে। এরপর একাই জীবন চালিয়ে যাচ্ছিলেন তিনি। দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে নিজের মতো করে বেঁচে ছিলেন। মানুষের অগোচরে সালেয়া বেগম কত টাকা জমিয়েছেন, তা হয়তো তাঁর কাছেও ছিল অজানা। কওমি জুটমিলে এক কোণের বারান্দার সেই ছোট জায়গাটিই ছিল তাঁর আশ্রয়, আর সেই জায়গাতেই লুকানো ছিল জীবনের সব সঞ্চয়—তিন বস্তা টাকা।

দুই মাদক ব্যবসায়ীকে আটক করায় গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
২ মিনিট আগে
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে বন বিভাগের করা মামলায় চার জেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দিবাগত রাতে সুন্দরবনের ভোমরখালী অভয়ারণ্যের বড় কুকুমারি খাল এলাকায় বিষ দিয়ে মাছ শিকারের সময় তাঁদের আটক করা হয়।
১৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
২০ মিনিট আগে
নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। তবে অভিযোগ অস্বীকার করে আবু হেনা মোস্তফা কামাল বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এসব ম
২১ মিনিট আগে