
ফরিদপুরে একটি বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিংয়ের কাজ করার সময় পাশের আরেকটি দ্বিতল ভবনের একাংশ ধসে পড়েছে। এতে ভবনটিসহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনে অবস্থিত আরএফএল কোম্পানির বেস্ট বাই শোরুম। তবে প্রাণে বেঁচে গেছেন সেখানে কর্মরতরা। ক্ষতিগ্রস্ত ভবনমালিকের অভিযোগ, নিরাপত্তাব্যবস্থার জন্য নির্মাণাধীন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবুল খায়ের গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রবিনটেক্স গার্মেন্টসের ভবনে ফাটল দেখা দিয়েছে। সেই ফাটল দেখে এবং টাইলস ভাঙার শব্দ শুনে আতঙ্কে হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হন। শনিবার (২২ নভেম্বর) শ্রমিকেরা কাজে যোগদানের পর দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্কুলসহ ১৪টি ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনগুলোর দেয়াল, সিঁড়ি ও কলামে বড় ধরনের ক্ষতি হয়েছে। কয়েকটি ভবন দৃশ্যমানভাবে হেলে পড়েছে বলে জানান বাসিন্দারা। তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন এবং বেশ কিছু ভবন ধসে পড়েছে। গতকাল স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রদেশের সিন্দিরগি শহর। খবর বিবিসির।