
কুষ্টিয়ায় ভিক্ষাবৃত্তির জন্য শিশু অপহরণকারী চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে তিন শিশুকে উদ্ধার করা হয়েছে। পোড়াদহ রেলওয়ে জংশন এলাকা থেকে অপহৃত দুই শিশুকে যশোরে ২০ হাজার টাকায় বিক্রির অভিযোগও জানিয়েছে পুলিশ।

সংগঠিত ভিক্ষাবৃত্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানি নাগরিকদের ওপর নজরদারি জোরদার করেছে। শুধু তা-ই নয়, চলতি বছর এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ বহিষ্কার করেছে।

সিরাজগঞ্জ শহরের কওমি জুটমিলে এক কোণের বারান্দায় থাকেন সালেয়া বেগম। বয়স পেরিয়েছে ৬০। অনেকে তাঁকে ‘সালে পাগল’ নামেই চিনতেন। প্রতিদিন সকালবেলা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বের হতেন, বিকেলে ফিরে আসতেন নীরবে। কেউ জানত না, তাঁর নিঃশব্দ জীবনে ধীরে ধীরে জমিয়ে গেছেন টাকা-কড়ি।

ইসলাম ভিক্ষাবৃত্তিকে অত্যন্ত ঘৃণিত একটি কাজ হিসেবে দেখে। এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সামাজিক দৃষ্টিতেও নিন্দনীয়। ইসলাম মানুষকে কর্মঠ ও আত্মনির্ভরশীল হতে শেখায় এবং পরনির্ভরতাকে কঠোরভাবে নিরুৎসাহিত করে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) এবং সাহাবিদের জীবন ছিল পরিশ্রম...