Ajker Patrika

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মধ্যবয়সী গ্রেপ্তার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  
চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মধ্যবয়সী গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল বাতেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাতেন উপজেলার ক্ষিদ্রমাটিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার সকালে সে বাড়ির পাশের একটি দোকানে কেনাকাটা করতে যায়। বাড়ি ফেরার পথে বাতেন তাকে ১০০ টাকার লোভ দেখিয়ে পাশের একটি ঘাসখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে বাতেন পালিয়ে যান।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, ধর্ষণের এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে আসামি বাতেনকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত