Ajker Patrika

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জ প্রতিনিধি   
সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু
গতকাল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কামারখন্দে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে পাঁচটি গরু পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রায়দৌলতপুর ইউনিয়নের রসুলপুর মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রাজ্জাক ও তাঁর ভাই আসাদুজ্জামান। প্রতিবেশী নাজমুল আলম বলেন, রাতে হঠাৎ আগুন লাগার পর পাঁচটি গরু মারা যায় এবং দুটি গরু আহত হয়েছে।

আব্দুর রাজ্জাক বলেন, তাঁর খামারে সাতটি গরু ছিল। এর মধ্যে পাঁচটি গাভি, একটি বাছুর ও একটি ষাঁড় ছিল। চারটি গাভি গর্ভবতী ছিল। অগ্নিকাণ্ডে পাঁচটি গরু মারা গেছে। তিনি বলেন, ‘আমার একমাত্র ভরসা ছিল এই গরুগুলো। সব মিলিয়ে ১২-১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

কামারখন্দ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাসান আলী বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপাশা হোসাইন বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের পক্ষ থেকে আবেদন পেলে ক্ষতির পরিমাণ ত্রাণ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে বাংলাদেশি ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রীর পরকীয়ায় স্ট্যাটাস দিয়ে ধনাঢ্য ব্যবসায়ীর আত্মহত্যা

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ১৫ আমল

‘সনাতন ধর্ম নির্মূল করতে হবে’, তামিলনাড়ু বিধানসভায় এমএলএর মন্তব্যে বিতর্ক

ব্যাংক ম্যানেজারকে অপহরণ, মুক্তিপণ আদায় শেষে মহাসড়কে ফেলে দিল দুর্বৃত্তরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত