
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০টি ভোট কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ১২ হাজার ৪৭৭ ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী মো. মাজেদুর রহমান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ২ হাজার ১৮৪ ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ইফতার জাহান তুলি।
এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে একযোগে উপজেলার সকল কেন্দ্রে ভোট গ্রহণ শুরু করা হয়। কোনো ধরনের অপ্রতিকার ঘটনা ছাড়াই ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ ভোটগ্রহণ চলে।
উল্লেখ্য, এ আসনে ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৩ টি। মোট ৭৬৯ কক্ষে মোট ৪ লাখ ১৯ হাজার ১১১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৫৭৪, নারী ২ লাখ ১১ হাজার ৫৩৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন।

রাজধানীর শেরেবাংলা নগরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য কাজী নজরুল ইসলামের কক্ষে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার সময় বাসায় কে কে ছিলেন, তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য এমপি গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে থানায়...
১ মিনিট আগে
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুনে কেউ হতাহত হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি...
৬ মিনিট আগে
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগে বিএনপির ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি করেন আহত জামায়াত নেতা আব্দুস সবুর শেখের স্ত্রী শোহর বানু।
২৩ মিনিট আগে
সিলেট নগরীর জিন্দাবাজারে জালিয়াতির অভিযোগে ‘স্টেপ’ নামে একটি জুতার দোকানকে সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুরের দিকে অভিাযান চালিয়ে দোকানটিকে সিলগালা করা হয়। স্টেপ’র এর বিরুদ্ধে ট্রেড লাইসেন্স, সাইনবোর্ড, মেমোসহ অন্যান্য ডকুমেন্ট জালিয়াতির অভিযোগ উঠেছে।
৩১ মিনিট আগে