
বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে সেচপাম্পের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের চণ্ডেশ্বর গ্রামে।
নিহত যুবকের নাম ফজলে রাব্বি ওরফে রাফি মণ্ডল (২৪)। তিনি পার্শ্ববর্তী ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের বাসিন্দা। আহত জাহাঙ্গীর হোসেন (৩০) বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক রমজান আলী ও আব্দুল জলিলের সেচপাম্পে চুরি ঠেকাতে বিশেষ অ্যালার্ম ডিভাইস লাগানো ছিল। চুরির চেষ্টা করার সময় সিগন্যাল পেয়ে মালিকপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে দুই যুবককে আটক করে মারধর করা হলে তাঁরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফজলে রাব্বিকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে প্রায় তিন কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও চাঁদাবাজি দমনে গত ১ মে থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে।
৭ মিনিট আগে
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুলকাঠির ভট্ট বালিঘাটা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সপ্তম দিনেও তাঁরা দাবি আদায়ে অনড় অবস্থান বজায় রেখেছেন।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে