
শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে করিম মিয়া (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ঝুলগাঁও গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়ে খবির মিয়া (১৮) নামের এক তরুণ শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একই গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
নিহত করিম মিয়ার বাবা মো. রবিউল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে একদল বন্য হাতি খাবারের সন্ধানে পাহাড় থেকে সোনাঝুড়ি মালাকোচা বিট এলাকায় বালিজুরী রেঞ্জ অফিসের পশ্চিম পাশের লোকালয়ে নেমে আসে। এ সময় বন্য হাতির দল করিম মিয়ার ধানের খেত নষ্ট করছিল।
রবিউল ইসলাম আরও বলেন, খবর পেয়ে কয়েকজনকে নিয়ে বন্য হাতি তাড়ানোর চেষ্টা করলে হাতির দল করিম মিয়ার ওপর আক্রমণ করে। তাতে গুরুতর আহত হয়ে করিম মিয়া ঘটনাস্থলেই মারা যান। এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। এ সময় এগিয়ে গেলে খবির মিয়া নামের এক তরুণ বন্য হাতির আক্রমণের শিকার হন। তাঁকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, বন্য হাতির আক্রমণে একজনের নিহত হওয়ার ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহত ও আহত দুজনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এখন হুমকির মুখে। নিষেধাজ্ঞা অমান্য করে অবাধ বালু উত্তোলন ও চর কেটে নেওয়ায় নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে শতাধিক বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি। অভিযোগ রয়েছে, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় বালু লুট চলছে।
২ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
৩৭ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে