
রাজশাহীর গোদাগাড়ীতে নির্মাণশ্রমিক সাবেদুল ইসলামের মৃত্যুর রহস্য উন্মোচন ও হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পুলিশ অপমৃত্যুর মামলা করলেও স্বজন ও গ্রামবাসীর দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড; তারা দ্রুত তদন্ত ও খুনিদের শনাক্তের আহ্বান জানিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজ জমিতে চাষ করার সময় বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম ওই ইউনিয়নের কাচনা গ্রামের মো. মহসিন আলীর বড় ছেলে...

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর ও হরিপুর উপজেলায় বৃহস্পতিবার দুপুরে পৃথক ঘটনায় পুকুরে ডুবে বৃদ্ধা খতেজা বেগম ও প্রতিবন্ধী শিশু হুমায়রা আক্তার জান্নাতের মৃত্যু হয়েছে। দুই ঘটনায় পুলিশ অপমৃত্যু মামলা করে তদন্ত শুরু করেছে।