
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
মিছিলে ছাত্রদল নেতা কর্মীরা 'শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না', 'শিবিরের সন্ত্রাস, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'গুপ্ত রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', রগকাঁটার রাজনীতি চলবে না, চলবে না' স্লোগান দেন।
সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, 'দেয়াল লিখনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রশিবিরের বিরুদ্ধে কোনো বাক্য লিখেও থাকে তাহলে তারা পাল্টা একটি দেয়াল লিখন লিখতে পারত। কিন্তু তারা একটি দেয়াল লিখনের প্রতিবাদে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মীর উপর হামলা চালিয়েছে।'
শিবরকে উদ্দেশ্য তিনি বলেন, 'চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক অবস্থা তুলনামূলক একটু ভালো থাকায় সেখানে দখলদারিত্বের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি এবং ক্যাডারের রাজনীতি চলমান রেখেছে।'
নাছির বলেন, 'আমরা সন্ত্রাসের রাজনীতির কবর রচনা করব। যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান তাহলে ছাত্রদলের একজন নেতা-কর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেবে না। একবার আমরা আপনাদের গুপ্ত বলেছি, সেজন্য আপনাদের গায়ে যদি এতো জ্বালা ওঠে, প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদের হাজার হাজার বার গুপ্ত বলব।'
সমাবেশে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, 'শিবির সবসময় যেকোনো বিষয়ে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশের ক্যাম্পাস পরিস্থিতিকে উশৃঙ্খল করতে চায়, অস্থিতিশীল করতে চায়। কিন্তু তাদের আমি বলতে চাই—এটা অন্তর্বর্তীকালীন সরকার না, এটা বাংলাদেশের ৩১ দফা কর্মসূচি প্রণয়নকারী তারেক রহমানের সরকার। যদি কোনো ষড়যন্ত্রের দ্বার উন্মোচিত হতে দেখি, তাহলে ছাত্রদল মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে না।'
সাহস আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে ছাত্রদলের কোনো নেতা-কর্মী এবং সমর্থকদের দ্বারা যদি গেস্ট রুম, গণরুমের কালচারের কোনো সম্পৃক্ততা পেয়ে থাকেন তাহলে আমাদের জানাবেন। আমি নিজে তাদের বিরুদ্ধে মামলা করব।'
বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরাও অংশ নেন।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৫ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৬ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৬ ঘণ্টা আগে