Ajker Patrika

শেরপুরে ইয়াবাসহ জনতার হাতে আটকের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরে ইয়াবাসহ জনতার হাতে আটকের পর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার
ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন ও মো. ছাদেক হোসেন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ জনতার হাতে আটকের পর বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে বহিষ্কার করা হয়েছে।

আজ শনিবার রাতে জেলা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজিম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ অব্যাহতির সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে বহিষ্কার হওয়া দুই ছাত্রদল নেতাসহ তিনজনকে ইয়াবাসহ আটক করে স্থানীয় জনতা। পরে তাঁদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি আশরাফুজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত