
সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের পূর্ব-দক্ষিণ কোণের এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই ভাইবোন হলো চকিয়াচাপুর গ্রামের কৃষক মো. সারোয়ার মিয়ার শিশু শ্রেণিতে পড়ুয়া ছেলে আব্দুল সাহাদ (৬) ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাদিয়া আক্তার (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশু নাদিয়া ও সাহাদ নৌকা নিয়ে ঘুরতে যায়। একপর্যায়ে সাহাদ নৌকা থেকে পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে নাদিয়াও পানিতে পড়ে যায়। কিছু সময় পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় দুই শিশুর পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকায়ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
২ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৩ ঘণ্টা আগে