
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) গুরুত্বপূর্ণ কাজের জন্য উত্তরাঞ্চলের পাঁচ জেলার কর্মকর্তাদের এত দিন রংপুরে যেতে হতো। তাঁদের ভোগান্তি কমাতে বগুড়ায় সওজের নতুন সড়ক জোন উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার বিকেলে বগুড়া সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-৬ (বগুড়া সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
সওজ সূত্রে জানা গেছে, নতুন এই সড়ক জোনের আওতায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার জাতীয় এবং আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ পরিচালিত হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়গুলোও এই জোনের মাধ্যমে সমন্বয় করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন সড়ক জোন চালু হওয়ায় পাঁচ জেলার সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কাজে সমন্বয় বাড়বে। গুরুত্বপূর্ণ কাজের জন্য রংপুরে যাতায়াতের প্রয়োজন কমবে। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনের পর সড়ক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
২ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৩ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৩ ঘণ্টা আগে