Ajker Patrika

প্রমিলা একাডেমি কাপ

মহালছড়িকে ১১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা খাগড়াছড়ির

খাগড়াছড়ি প্রতিনিধি 
মহালছড়িকে ১১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা খাগড়াছড়ির
খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

টুর্নামেন্টে পাঁচটি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাডেমি ১১-০ গোলে মহালছড়ি স্বপ্নবিলাস প্রমিলা স্পোর্টস একাডেমিকে হারিয়ে শুভ সূচনা করে।

খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আজ শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। তরুণদের মাদকের নেশা থেকে সরে এসে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। এর মাধ্যমে তারা নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব ও টুর্নামেন্ট কমিটির সভাপতি মো. নজরুল ইসলামসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত