
সাতক্ষীরার অন্যতম বিনোদনকেন্দ্র দেবহাটা রূপসী ম্যানগ্রোভ (মিনি সুন্দরবন) শিবনগর সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করেছেন এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। স্থানীয়দের লিখিত অভিযোগের পর মঙ্গলবার (২ ডিসেম্বর) তদন্তে আসেন খুলনা বিভাগীয় টিম। এ তদন্তকাজের নেতৃত্ব দেন এলজিইডির খুলনা অঞ্চল তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. কামরুজ্জামান।
উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সাতক্ষীরা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান, উপজেলা প্রকৌশলী দ্যুতি মণ্ডলসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে গ্রামবাসীর পক্ষে অভিযোগ করেছিলেন হাবিবুর রহমান। তদন্ত কর্মকর্তারা ওই ব্যক্তির অভিযোগের বিষয়ে তদন্ত করেন বলে জানা গেছে।
তদন্ত সূত্রে জানা গেছে, সড়ক নির্মাণকাজের বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। সেই সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের মান, রাস্তার উচ্চতা ও রাস্তার বেড পরীক্ষা করা হয়। যেসব স্থানে সমস্যা দেখা যায়, সেখানে নতুনভাবে সংস্কার করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

খুলনা মহানগরীর যানজট নিরসনকল্পে কেএমপির ট্রাফিক বিভাগ এবং অটোরিকশার মালিক ও চালক সমিতির নেতাদের সঙ্গে সভা করেছেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। গতকাল সোমবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা হয়।
৩ ঘণ্টা আগে
বরিশালের বাকেরগঞ্জে চাল কম দেওয়ার অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার নিয়ামতি ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাদের নেতৃত্বে চেয়ারম্যান হুমায়ন কবিরের ওপর এ হামলা হয় বলে অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন ২০-২২ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় যমুনা সেতু পারাপার হওয়া যানবাহনের সংখ্যা দাঁড়ায় ৬৬ হাজারের বেশি। চার লেনে আসা এই পরিবহনগুলো যমুনা সেতুর দুই লেনে প্রবেশ করতেই গতি কমে যায়। সৃষ্টি হয় তীব্র যানজটের।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এলাকায় নতুন ভবন নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের জন্য শতবর্ষীসহ বহু পুরোনো অন্তত অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। পরিবেশবিদ ও স্থানীয়রা জানান, কেটে ফেলা এসব গাছের মধ্যে অন্তত পাঁচটি শতবর্ষী। তিন মাস ধরে মেডিকেল স্টাফ কোয়ার্টার ও প্রধান ছাত্রাবাসের পেছনের পাহাড়ি এলাকায় এগুলো কাটা হয়
৪ ঘণ্টা আগে