
দুর্নীতিসহ নানা অভিযোগে সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালামের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে শহরের আসিফ চত্বরে সাতক্ষীরা জেলাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলীর সভাপতিত্বে মানববন্ধন সঞ্চালনা করেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এ সময় বক্তব্য দেন গণ-আন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দু সামাদ গাজী, সহসভাপতি শেখ হাফিজুর রহমান, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বেচ্ছাসেবক শাওন হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সিভিল সার্জন আব্দুস সালামের বিরুদ্ধে দুর্নীতি, হাসপাতালের নার্সদের সঙ্গে খারাপ আচরণ, নিয়মিত অফিস না করা, নিজের কোয়ার্টারের আয়াকে কুপ্রস্তাব দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি কোনো রকম নিয়মনীতির তোয়াক্কা না করে সদর হাসপাতালের স্বেচ্ছাসেবকদের অপসারণ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘যে সব অভিযোগের কথা বলা হচ্ছে, সেগুলোর বিষয়ে বিভাগীয় তদন্ত হয়েছে এবং আমি নির্দোষ প্রমাণিত হয়েছি।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
২৬ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩২ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে