
সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন উপজেলার বাজার গ্রামের গলফার মোড়লের ছেলে শ্রমিক রফিকুল ইসলাম ও কামরুল হাসান।
পুরাতন থানা ভবন এলাকার অধিবাসী আসিফ ইকবাল জানান, ভবন ভাঙার কাজের অংশ হিসেবে শ্রমিকরা ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে মাটিচাপা অবস্থায় থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পাশে থাকা অপর শ্রমিক কামরুল হাসান ডান পায়ে আহত হন।
পরে স্থানীয়রা দুই শ্রমিককে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ভবনের মাটি কাটার সময় ককটেলটি বিস্ফোরিত হয়। এতে দুই শ্রমিক আহত হয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাবে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ ও ১১ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ও থার্মাল ইমেজার দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
৬ মিনিট আগে
ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদির কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময়
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
২৭ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে