
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ফের ভেসে এসেছে মৃত ইরাবতী প্রজাতির ডলফিন। আজ রোববার (১২ জুলাই) বিকেলে জোয়ারের পানিতে কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান-সংলগ্ন এলাকায় ডলফিনটির মরদেহ ভেসে আসে। এটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। এর চামড়া উঠে গেছে পুরোপুরি।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটার (উপরা) সদস্য জলিলুর রহমান প্রথমে ডলফিনটি দেখে অন্যদের খবর দিলে স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে গিয়ে এটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন। সংগঠনটি জানায়, এর আগে গত ২৯ জুন সৈকতে ৫৮ ফুট লম্বা অর্ধগলিত তিমি ভেসে এসেছে। এটি নিয়ে অনেকটা আতঙ্কিত পরিবেশকর্মীরা।
উপরার সদস্যসচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, ‘আগের তুলনায় ডলফিনের মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও এখনো নিয়মিত এমন ঘটনা ঘটছে। আমরা চাই, সরকার ও সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান এ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কার্যকর গবেষণা পরিচালনা করুক।’ তিনি আরও বলেন, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) উপকূলীয় জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো ও সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে। তিনি বলেন, ‘ডলফিন রক্ষা মানেই আমাদের উপকূলীয় পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মহিপুর রেঞ্জের বন কর্মকর্তা কে এম মনিরুজ্জামান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। মৃত ডলফিনটি যথাযথভাবে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধ ছড়িয়ে জনস্বাস্থ্যের সমস্যা সৃষ্টি না হয়।’

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
২ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে