
সাতক্ষীরার কালিগঞ্জে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানজিম হাসান নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল তানজিম। রাত আড়াইটার দিকে সে কাঁদতে থাকে। পরে মা-বাবা ঘুম থেকে ওঠে তার শরীরে সাপে কামড়ানোর ক্ষত দেখতে পান।

সাতক্ষীরার কালীগঞ্জে সুমাইয়া খাতুন নামে এক ঝালমুড়ি বিক্রেতার বসতঘর থেকে তৃতীয় শ্রেণির ছাত্রী ফারজানা সুলতানার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে হত্যাকারী সন্দেহে স্থানীয় জনতার পিটুনিতে সুমাইয়ার মৃত্যু হয়। পুলিশ দুই মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। রোববার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁর সমর্থকেরা। আজ বুধবার (৫ নভেম্বর) বিকেলে শহিদুলকে ধানের শীষের প্রার্থী করার দাবিতে কালিগঞ্জ ব্রিজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন করেন তাঁর কর্মী-সমর্থক...