
সাতক্ষীরা সদর উপজেলায় মো. জিন্নাত আলী (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার গোবরদাড়ি গুচ্ছগ্রাম এলাকার একটি ঘের থেকে শনিবার (৯ মে) তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জিন্নাত আলী গোবরদাড়ি গ্রামের মোহর আলীর ছেলে। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অভিযান) সুশান্ত ঘোষ জানান, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তাঁর লাশ পাশের একটি ঘেরে ফেলে রেখে যায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘেরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী আফরোজা আক্তার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনাব আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
২ মিনিট আগে
১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১৪ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১৪ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৬ মিনিট আগে