বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক মো. আখতারুজ্জামান খান। আজ বুধবার (১৩ মে) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। অধ্যাপক আখতারুজ্জামান এর আগে একই কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘হাতেম আলী কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীদের মধ্যে মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কাজ করব।’
জানা গেছে, অধ্যাপক আখতারুজ্জামান খান একজন অর্থনীতিবিদ। তিনি এর আগে ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ ও সরকারি বরিশাল কলেজে শিক্ষকতা করেছেন। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

জেলা প্রশাসনের পূর্বঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আম সংগ্রহের উৎসব। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরের ফিরোজ রোডের একটি আমবাগানে গাছ থেকে আম সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
৩ মিনিট আগে
গাজীপুরে মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় গড়ে উঠেছে অবৈধ পাঁচটি বাজার। মহাসড়কের ফুটপাত ও লেন জবরদখল করে এগুলো গড়ে তোলা হয়েছে। এতে বাড়ছে যানজট। ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। তবে অবৈধ এসব বাজার উচ্ছেদ না করে প্রশাসনের পক্ষে দেওয়া হচ্ছে ইজারা।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের পতেঙ্গায় একটি তেলের ট্যাংকারে অবৈধভাবে মজুত করা প্রায় ২০ লাখ টাকার জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় জব্দ করেছে কোস্ট গার্ড। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার রাত ১০টার দিকে এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির...
১ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুমিল্লার পশুর হাটে এবার নতুন আকর্ষণ ‘সুলতান’। জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীনগর এলাকার একটি অ্যাগ্রো ফার্মে আনা হয়েছে বিশাল আকৃতির উট। এর নাম দেওয়া হয়েছে সুলতান, যাকে দেখতে প্রতিদিন ভিড় করছে নানা বয়সী মানুষ।
১ ঘণ্টা আগে