রাজবাড়ী সদর উপজেলায় বজ্রপাতে বন্যা (৩০) নামের ৯ মাসের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বন্যা শেখপাড়া গ্রামের নুরুল হকের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়-বৃষ্টির সময় বাড়ির উঠানে রাখা লাকড়ি (খড়ি) আনতে যান বন্যা। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সন্তান জন্মের অপেক্ষায় ছিলেন বন্যার পরিবারের লোকজন। হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় সবাই শোকগ্রস্ত হয়ে পড়েছেন।

তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা ফি কোনো বিভাগে ৫০, কোথাও আবার ১০০ টাকা। ব্যবহারিক পরীক্ষার ফি কোথাও ঘণ্টাপ্রতি ২০ টাকা, আবার কোথাও ১০০ টাকা। এই চিত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। অভিন্ন নীতিমালা না থাকায় এই বিভিন্ন বিভাগে পরীক্ষার ফরম পূরণ, মানোন্নয়ন পরীক্ষা এবং বিভিন্ন খাতে ইচ্ছেমতো আদায় করা হচ্ছে
১ ঘণ্টা আগে
খোদ রাজধানীতে দু-তিন দিনের ব্যবধানে ঘটে গেছে কয়েকটি দখলবাজি ও দখলচেষ্টার ঘটনা। এসব ঘটনায় ঘুরে-ফিরে ক্ষমতাসীন দল বিএনপির নেতা- কর্মীদের নাম আসছে। এতে ক্ষমতায় আসার সাত মাসের মাথায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে দলটিকে।
২ ঘণ্টা আগে
খাগড়াছড়ির সবুজ পাহাড়ে মৃদু বাতাসে দোল খাচ্ছে জুমের সোনালি ধান। পাকা ধান কাটতে ব্যস্ত ত্রিপুরা নারীরা। গত শনিবার বিকেলে জেলার মাটিরাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকায় এই দৃশ্য চোখে পড়ে।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা যক্ষ্মা হাসপাতালে (বক্ষব্যাধি ক্লিনিক) দেড় যুগ ধরে প্রায় অর্ধেক পদই শূন্য। বর্তমানে হাসপাতালটিতে কোনো চিকিৎসক নেই। এ পরিস্থিতিতে দুই মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। এতে দূরদূরান্ত থেকে আসা রোগীরা ভোগান্তিতে পড়ছেন।
২ ঘণ্টা আগে