Ajker Patrika

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে তিন বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুর নাম আফিয়া খাতুন (৩)। সে হাজরাকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে।

হাজরাকাটি গ্রামের সেকেন্দার আবু জাফর বাবু জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় আফিয়া। কিছুক্ষণ পর তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের জঙ্গিবিরোধী ইউনিট থাকছে না

রাঙামাটির চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়ের স্ত্রীকে সতর্ক করল জেলা প্রশাসন

৯০ লাখ ভোটার বাদ দিয়ে হারানো হয়েছে তৃণমূলকে, মমতার আবেদনে সাড়া দিলেন আদালত

ফেনী ও পঞ্চগড়ের আলোচিত দুই এসপি প্রত্যাহার

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর: শুভেন্দু

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত