
রংপুরের মিঠাপুকুরে পাচারের সময় উদ্ধার হওয়া ১০০ বস্তা ইউরিয়া সার কৃষকদের কাছে সরকারি দরে বিক্রি করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার দিনাজপুর-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ নামের স্থান থেকে এসব সার উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা তালিমগঞ্জ এলাকার আঞ্চলিক মহাসড়কে ১০০ বস্তা ইউরিয়া সার আটক করে উপজেলা প্রশাসনকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে সারের বস্তাগুলো উদ্ধার করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে কৃষকদের মধ্যে সরকারি দরে বিক্রি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান হেকিম জানান, কে বা কারা সারগুলো মজুত করেছিলেন, তা জানা যায়নি। যেসব কৃষক সারের বস্তাগুলো আটক ও উদ্ধারে সহযোগিতা করেছেন, তাঁদের মধ্যেই সরকারি দরে বিক্রি করা হয়েছে।
ইউএনও মো. পারভেজ বলেন, ‘আমার উপজেলায় সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। মনিটরিং জোরদার করা হয়েছে।’

চাঁপাইনবাবগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে টানা সাত দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার মাত্র ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।
১ ঘণ্টা আগে
নওগাঁর সাপাহার উপজেলার ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় তিন মাস ধরে তা সম্পূর্ণ অচল হয়ে আছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইনভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। সার্ভারে ত্রুটির কারণে এই অবস্থা হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী আঞ্চলিক মহাসড়কের মাতামুহুরী নদীর ওপর একসময় বেইলি সেতু ছিল। কয়েক দফায় সেতুটি ভেঙে পড়ায় সেটির পাটাতন অপসারণ করা হয়। নির্মাণ করা হয় গার্ডার সেতু। তবে ১১ বছরেও আগের সেতুর চারটি খুঁটি অপসারণ করা হয়নি।
১ ঘণ্টা আগে
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রোগীর চাপ বাড়ায় পুরোনো ভবনের নিচতলায় করা হয়েছে নতুন একটি মেডিসিন ইউনিট। এরপরও রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনুসন্ধান কেন্দ্র থেকে শুরু করে গেট, বাথরুম ও লিফলেটের পাশে যেখানে ফাঁকা জায়গা রয়েছে, সেখানেই রাখা হয়েছে রোগী।
১ ঘণ্টা আগে