বরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে আলম তাজ (৪৪) নামের এক গৃহবধূকে হত্যা করা হয়েছে।শুক্রবার (৬ মার্চ) রাত ৭টার দিকে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের আগাপদ্মা দিল মাহমুদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলম তাজ ওই এলাকার বাসিন্দা আবুল হাওলাদারের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার সময় আলম তাজ একা ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করার ফলে মুখমণ্ডল থেঁতলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি লোহার তৈরি শাবল জব্দ করেছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। নিহত ব্যক্তির ছেলেরা বরগুনা শহরে ব্যবসা করেন। স্বজনেরা কেউই ঘটনার কারণ জানতে পারেননি।
চম্পা নামে নিহত আলম তাজের এক স্বজন বলেন, ‘প্রথমে শুনেছি ওই বাড়িতে আগুন লাগছে। পরে ডাকচিৎকার দিলে আশপাশের মানুষ একত্র হয়ে এসে দেখি, ঘরের বারান্দায় আলম তাজ মৃত অবস্থায় পড়ে আছেন। তাঁর মুখমণ্ডলে বেশি আঘাতের চিহ্ন দেখেছি।’
নিহত আলম তাজের মা মোসাম্মৎ ছায়াতন বেগম বলেন, ‘আমি মেয়ের বাড়িতে থাকি না। কী কারণে কী হয়েছে, আমি তা কিছুই জানি না। জামাই অসুস্থ, জানিয়ে আমাকে খবর দেওয়া হয়। কিন্তু এসে দেখি আমার মেয়েকে কারা যেন মেরে ফেলেছে।’
নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ বলেন, ‘এটি একটি নির্মম হত্যাকাণ্ড। দোষী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

ডিবি ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছিলেন। এদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
৪ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে মোহাম্মদ আমির হোসেন (৪০) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমামের বাড়ি বাঁশখালী উপজেলায়।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানা-পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
ডিএমপি জানায়, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে