
রংপুরের পীরগাছা উপজেলায় গভীর রাতে এক কৃষকের খড়সহ ধানের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি মাষ্টারপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া ধানের গাদার ছাইয়ের ভেতর থেকে মাঝেমধ্যে ধোঁয়া বের হচ্ছে।
জানা চাইলে ভুক্তভোগী কৃষক মিলন মাহমুদ আজকের পত্রিকাকে জানান, তিনি ৯৪ শতক জমিতে এবার আমন ধান চাষ করেছিলেন। কিছুদিন আগে সেগুলো কেটে জমিতেই খড়সহ শুকিয়ে গাদা করে রেখেছিলেন। আজ সেগুলো ভ্যান দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তাঁর ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
মিলন মাহমুদ আরও জানান, এ ঘটনায় তাঁর ৭০-৮০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি সন্দেহ পোষণ করেন, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের মামলা-মোকদ্দমা চলছিল। যদিও সম্প্রতি স্থানীয় চেয়ারম্যান তা মীমাংসা করে দিয়েছেন। তবে তাঁর প্রতিপক্ষরা হয়তো এই ক্ষতি করে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে এভাবে ধান পুড়িয়ে দেওয়া ঠিক নয়। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও গর্হিত কাজ হয়েছে। তাঁরা দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত কুশল রায় সরদার (১৩) তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে।
১ মিনিট আগে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা জোরদারে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১-এ নবনির্মিত এই ক্যাম্পের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
২৭ মিনিট আগে
উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা মোল্লাপাড়া গ্রামের আক্কাস আলীর বসতবাড়ি থেকে এসব বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়। মো. আক্কাস আলী উপজেলার কসবা মোল্লাপাড়া গ্রামের মো. রজব আলীর ছেলে।
৩১ মিনিট আগে
মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচক্কর ও ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাসস্ট্যান্ডে থাকা অন্তত ৩০টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে