
পায়ের পাতায় আলতা, হাতে মেহেদি, চোখে লাজুক স্বপ্ন। অথচ স্কুলব্যাগ ছুঁয়ে থাকা বয়সেই জীবনের সবচেয়ে বড় দায় চাপিয়ে দেওয়া হচ্ছিল মেয়েটিকে। ১৪ বছর বয়সে তাকে বিদায় জানাতে প্রস্তুত ছিল তার পরিবার। ঠিক সেই মুহূর্তে বিয়েবাড়িতে হাজির ইউএনও। থেমে যায় বাল্যবিবাহ, জরিমানাসহ মেয়ের বাবার নেওয়া হয় মুচলেকা।
গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে এ ঘটনা ঘটে। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন সূত্রে জানা গেছে, এক পরিবার স্কুলপড়ুয়া ১৪ বছর বয়সী কন্যাকে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে তার বাড়িতে ছুটে আসেন ইউএনও রুবেল রানা। এ সময় ভয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়।
পরে ইউপি সদস্য ও গ্রামবাসীর সহযোগিতায় মেয়ের বাবাসহ সবাইকে বিয়েবাড়িতে ডেকে আনা হয়। এ সময় মেয়ের বাবা বাল্যবিবাহের আয়োজন করার কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের বাবার ১০ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে না দেওয়ার মুচলেকা নেওয়া হয়।
ইউএনও রুবেল রানা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে অভিযান পরিচালনা করি। গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাল্যবিবাহটি বন্ধ করা হয়। মেয়েটি নবম শ্রেণিতে পড়ে। তার বাবার কাছে মুচলেকা নেওয়া হয়েছে, মেয়েকে পড়াবেন ও ১৮ বছরের আগে বিয়ে দেবেন না।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১০ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৩৯ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৪১ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে