
রংপুরের পীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান অজ্ঞাতনামা আরেকটি যানবাহনে ধাক্কা দিয়েছে। এতে কাভার্ড ভ্যানটির চালক ও তাঁর সহকারী (হেলপার) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম বাইজিদ (২৩)। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইসরাফিল শেখের ছেলে। হেলপার মুশফিক (২২) ঢাকার নবাবগঞ্জ উপজেলার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি ছোট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-৪১৪১) রংপুরগামী লেনে দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি যানবাহনের পেছনে ধাক্কা দেয়। এতে চালক ও হেলপার গুরুতর আহত হন। খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। তাঁরা আহত দুজনকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
বড়দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩২ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৩৮ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে