
রংপুরের পীরগঞ্জে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিনার সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, রংপুর অঞ্চলের মনিটরিং কর্মকর্তা অশোক কুমার, অতিরিক্ত পরিচালক সৈয়দা সিফাত জাহান, রংপুরের অতিরিক্ত উপপরিচালক মাহমুদা খাতুন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তানজিমা খাতুন ও কৃষিবিদ শাজাহান আলী।
কংগ্রেসে আধুনিক কৃষির প্রচার ও প্রসারের ওপর গুরুত্বারোপ করা হয়। দেশের মানুষের নিরাপদ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে বিষমুক্ত এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে তরুণ ও নারীদের আধুনিক কৃষির সঙ্গে সম্পৃক্ত করে নতুন কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।
কংগ্রেসের অন্যতম আকর্ষণ ছিল সফল কৃষকদের অভিজ্ঞতা বিনিময়। তাঁরা আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন পদ্ধতি ও কৃষিকাজে তাঁদের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। এতে উপস্থিত প্রান্তিক কৃষকেরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত হন।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
৯ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১৮ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২০ মিনিট আগে