
রেললাইনে নেই পাথর। অর্ধপচা কাঠের স্লিপার দেবে রয়েছে মাটির ভেতরে। কোথাও কোথাও লাইনের মাঝে ঘাস। দুই লাইনের সংযোগস্থলে চারটির স্থলে দুটি করে নাট-বল্টু। এমন ঝুঁকিপূর্ণ রেলপথে কচ্ছপগতিতে চালাতে হয় ট্রেন। কুড়িগ্রামের উলিপুরের পাঁচপীর স্টেশন থেকে চিলমারীর রমনা পর্যন্ত ২০ কিলোমিটার রেলপথের এমন দৃশ্য।
এই রেলপথটুকু পাড়ি দিতে রমনা লোকাল ট্রেনের ১ ঘণ্টার বেশি সময় লেগে যায়। পাঁচপীর থেকে চিলমারীর রমনা রেলস্টেশন পর্যন্ত রেলপথটি দিয়ে শুধু এই লোকাল ট্রেনটিই চলে। এ পথে ঘণ্টায় মাত্র ১৫ কিলোমিটার গতিতে চলে এটি। কখনো এর চেয়েও ধীরগতিতে ট্রেন চালাতে হয়। কুড়িগ্রাম থেকে রংপুর ও পার্বতীপুর রেলপথে এই রমনা লোকাল ট্রেনের স্বাভাবিক গতি থাকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
রেলসংশ্লিষ্টরা বলছেন, ঝুঁকি বিবেচনায় এই রেলপথে ট্রেনের গতি ঘণ্টায় ১৫ কিলোমিটার নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু সে গতি নিয়েও ট্রেন চলতে পারে না। ট্রেন চলার সময় দুদিকে দোলে। কোনো কোনো দিন লাইনচ্যুত হয়।
ধীরগতিতে চলার কারণে পাঁচপীর থেকে চিলমারীর রমনা যেতে রেলপথের যেকোনো স্থানে দাঁড়িয়ে থেকে ট্রেনে উঠে পড়ছে দুরন্ত শিশু-কিশোরেরা। রেলপথের যেকোনো স্থান থেকে তারা ইচ্ছেমতো চলন্ত ট্রেনে উঠে আবার নেমে যাচ্ছে। কেউ কেউ চলন্ত ট্রেনের এক বগি থেকে নেমে আরেক বগিতে উঠছে।
লালমনিরহাট রেল বিভাগ সূত্রে জানা গেছে, পাঁচপীর থেকে রমনা পর্যন্ত রেলপথের সংস্কারের জন্য এক বছরের বেশি সময় আগে দরপত্র আহ্বান করা হয়। বিশ্বাস কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঠিকাদার নিযুক্ত করা হয়েছে। কিন্তু এক বছরের বেশি সময় পার হলেও কাজের কাজ কিছুই হয়নি। শুধু মাটি ভরাট আর কয়েকটি রেলসেতু মেরামত করা হলেও রেললাইন, স্লিপার পরিবর্তন এবং পাথর ফেলার কাজ হয়নি। এ অবস্থায় দীর্ঘদিন ধরে সংস্কারকাজ বন্ধ রয়েছে। ফলে রেলপথটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
রমনা লোকাল ট্রেনের পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, ‘লাইনের সমস্যা। স্লিপার নেই, পাথর নেই। আমাদেরকে কুড়িগ্রাম থেকে রমনা পর্যন্ত ১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে ট্রেন চালাতে বলা হয়। এজন্য সময়ও বেশি লাগে।’
তিস্তা থেকে চিলমারী পর্যন্ত রেলপথের দায়িত্বে থাকা লালমনিরহাট রেল বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিউআই) বজলুর রহমান বলেন, ‘এক বছর আগে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কারের কাজ শুরু হয়েছিল। রেলপথটির ওয়ার্ক পর্সনের (মাটি ভরাট ও ব্রিজের) কাজ হলেও ওয়ে পর্সনের (লাইন, পাথর ও স্লিপার) কাজ হয়নি। স্লিপার সংকটের কারণে বর্তমানে কাজ বন্ধ রয়েছে।’
এ বিষয়ে কথা বলতে ঠিকাদারী প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের কুড়িগ্রামে থাকা প্রতিনিধি বাবলু মিয়ার সঙ্গে যোগাযোগ করতে তাঁর নম্বরে কল দিলে ফোন বন্ধ পাওয়া গেছে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা আলম বলেন, রেলপথটি আসলেই ঝুঁকিপূর্ণ। সংস্কারকাজ আগামী অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে কাজ শুরু হতে পারে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে