
রংপুরের তারাগঞ্জ উপজেলায় চিকলী নদীতে গোসল করতে নেমে সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামে চিকলী নদীতে এ ঘটনা ঘটে।
সুলতান আলী উপজেলার ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে সুলতান আলী গোসল করতে বাড়ির কাছে চিকলী সেতুর দক্ষিণ দিকে চিকলী নদীতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার স্টেশনের ডুবুরি দল অভিযানে যোগ দেয়। সকাল ৯টা ২০ মিনিটের দিকে নদীর চিকলী সেতুর পূর্ব পাশের ঘাট থেকে সুলতান আলীর মরদেহ উদ্ধার করা হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার এস এম শরীফ আব্দুল্লাহ বলেন, লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। গোসল করতে গিয়ে পানিতে ডুবে ওই বৃদ্ধ মারা গেছেন।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৮ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে