বৃদ্ধ

কোমরে শিকল ও গলায় সুপারি-কলা ঝুলিয়ে নির্যাতনের শিকার বৃদ্ধের পাশে জেলা প্রশাসন
পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমরে লোহার শিকল বেঁধে এবং গলায় সুপারি-কলা ঝুলিয়ে রাস্তায় ঘোরানো সেই হতদরিদ্র বৃদ্ধকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি তাঁকে পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

নিখোঁজের এক মাস পর ধানখেতে মিলল বৃদ্ধের কঙ্কাল
বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর ধানখেত থেকে কজিবর রহমান (৭০) নামের এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাজবাড়ী গ্রামের একটি ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

সীতাকুণ্ডে পিকআপের চাপায় পথচারী বৃদ্ধ নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির পণ্যবাহী পিকআপ ভ্যানের চাপায় মো. দানু (৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলাল হাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১ কেজি লবণ, ১৫০ গ্রাম সোডা খেয়ে যাকে-তাকে কামড়াচ্ছেন ৭৫ বয়সী বৃদ্ধ
সুজিত চন্দ্র পাল জানান, এসব খাওয়ার কিছুক্ষণ পরই তাঁর বাবা অস্বাভাবিক আচরণ শুরু করেন। হাতের কাছে যাকে পাচ্ছিলেন, তাকেই মারধর ও কামড় দিচ্ছিলেন। এমনকি পরিবারের সদস্যদেরও চিনতে পারছিলেন না। তাঁকেও মারধর ও কামড় দিয়েছেন।












