
গতবারের তুলনায় ৩৮ হাজার ৪৮১ টাকা বৃদ্ধি করে আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। যা ২০২৬ সালে ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজ নির্ধারিত হয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। যা আগের বার ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
তবে হজযাত্রীদের জন্য বিমান ভাড়া ৩৭ হাজার টাকা কমানো হয়েছে। এর ফলে হজযাত্রায় বিমান ভাড়া পড়ছে ১ লাখ ৩০ হাজার টাকা।
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী বলেন, সরকার ২০২৭ সালের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। দ্বিতীয় প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজ ৫ লাখ ১৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমান ভাড়া গত বছরের তুলনায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ-১: এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪০ দিন।
উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) : এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরিফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে হবে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় 'সার্ভিস প্যাকেজ-৩' ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
উল্লেখ ২০২৬ সালের চারটি হজ প্যাকেজ ঘোষণা করে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে সরকারি হজ প্যাকেজ-১ (বিশেষ)-এ মোট খরচ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। সরকারি প্যাকেজ-২-এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, সরকারি হজ প্যাকেজ-৩-এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজে ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ মঙ্গলবার বঙ্গভবনে সাক্ষাৎকালে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হাসান দায়িত্ব পালনকালে সহযোগিতা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে
১ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক মেগা আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ মঙ্গলবার মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
২ ঘণ্টা আগে
সরকারের প্রস্তাবিত ‘প্রবাসী কার্ড’ প্রাপ্ত প্রবাসীদের জন্য বিমান টিকিটে বিশেষ ছাড়, বলাকা লাউঞ্জ ব্যবহারে ডিসকাউন্ট, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিংসহ বিভিন্ন বিশেষ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে।
২ ঘণ্টা আগে
মহেশখালীর ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আগে থেকেই চাহিদার তুলনায় কম সরবরাহ হওয়া গ্যাসে নতুন করে দৈনিক ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমে যাওয়ায় ঢাকাসহ সারা দেশে সংকট তীব্র হয়েছে। অনেক এলাকায় দিনের বেশির ভাগ সময় চুলায় আগুন
২ ঘণ্টা আগে