
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে কাঞ্চনপুর এলাকা থেকে তাঁকে আটক করে নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
এর আগে স্ত্রী মরিয়ম বেগম (২২) বাদী হয়ে রামগঞ্জ থানায় স্বামী জহিরুল ইসলামকে আসামি করে একটি মামলা করেন। জহিরুল উপজেলার ব্রহ্মপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে। এদিকে গতকাল সোমবার (২০ জুলাই) এ ঘটনার ২ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২ বছর আগে চট্টগ্রামের বাসিন্দা মরিয়মকে বিয়ে করে রামগঞ্জে নিয়ে আসেন জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার শুরু করেন তাঁরা। তাঁদের ৫ মাসের শিশুসন্তান রয়েছে। জহিরুল প্রায়ই মরিয়মের ওপর নির্যাতন চালাত। ঘরে ৫ মাসের শিশুসন্তান থাকায় গত রোববার গভীর রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারণ করেন মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে স্ত্রী মরিয়মের হাত-পা ভেঙে দেন।
এ সময় তাঁর কান্নাকাটি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে পালিয়ে যান স্বামী জহিরুল। জহিরুল মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদকসেবী বলেও দাবি করেন স্থানীয়রা। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তাঁরা।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে