
রংপুরের কাউনিয়ায় বাড়ির বাইরে খেলার সময় পাঁচ বছরের এক শিশুকে পেয়ারার প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে ওসমান গনি (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ওসমান গনি উপজেলার হারাগাছ ইউনিয়নের বাসিন্দা।
আজ সোমবার (১২ অক্টোবর) পুলিশ তাঁকে রংপুর আদালতে পাঠিয়েছে। এর আগে গতকাল রোববার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদির কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওসমান গনি পালিয়ে যান।
ঘটনা জানতে পেরে শিশুটির মা-বাবা গত শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা থেকে বাড়িতে আসেন এবং মেয়ের মুখে বিস্তারিত শোনেন। পরে গতকাল রাতে শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।
কাউনিয়া থানার পরিদর্শক বাদল কুমার মণ্ডল জানান, শিশুটির বাবার করা ধর্ষণচেষ্টার মামলায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

নাটোরের গুরুদাসপুরে বাদ পড়া সাত কৃতি শিক্ষার্থীকে (চলতি বছর এসএসসি পাস) সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আগের তালিকায় থাকা আটজনের সঙ্গে এই সাতজনকে যুক্ত করে মোট ১৫ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। তবে আয়োজনটিতে কোনো সংবাদমাধ্যমক
১০ মিনিট আগে
সন্ধ্যায় বাজার থেকে আবদুল খালেক ও মোজাহার মোল্লা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাঁদের ডাকচিৎকারে স্থানীয়...
১১ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল (২০) নামে এক যুবকের। এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের কোতোয়ালিতে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় হোসনে আরা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে