
কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে এলাকাবাসীর আয়োজনে শতাধিক নারী-পুরুষ তিস্তা নদীর তীরে ভাঙনকবলিত উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাঁট বগলাকুড়া এলাকায় এ মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান, স্থানীয় আমজাদ হোসেন, চান মিয়া, নুরন্নবী, মোজাফফর হোসেন, আশরাফ হাজী, বাহারুল ইসলাম, নাসরিন বেগম, রুনা আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘তিস্তা নদী ভাঙনের কারণে হাজার হাজার একর ফসলি জমি ও শত শত বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙন খুব তীব্র আকার ধারণ করেছে। এ কারণে পুরো এলাকা হুমকির মুখে রয়েছে। নদী আমাদের সবকিছু কেড়ে নিচ্ছে। সরকার দ্রুত উদ্যোগ নিয়ে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে আমাদের সবকিছুই নদীতে বিলীন হয়ে যাবে ও আমরা নিঃস্ব হয়ে যাব।’ তাঁরা দ্রুত ভাঙন রোধে জিও টিউব ব্যাগ ও পাথর ফেলে ভাঙন রোধের পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নদীশাসন প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানান।

পঞ্চগড়ের দেবীগঞ্জে খোলাবাজারে চড়া দামে পেট্রল বিক্রির দায়ে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
৫ মিনিট আগে
হামের উপসর্গ নিয়ে নাটোরের সাড়ে তিন মাস বয়সী একটি শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম সাইফাতুল কাশফি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। শিশু কাশফি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ঋষি নওগাঁ এলাকার সাইফুল ইসলামের মেয়ে।
৭ মিনিট আগে
পিরোজপুর সদর উপজেলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনাল পিরোজপুরের বিচারক এস এম মনিরুজ্জামানের আদালতে এ রায় দেওয়া হয়।
১১ মিনিট আগে
চরাঞ্চল থেকে হাসপাতালে যাওয়ার পথে চাঁদপুরের একটি লঞ্চে শিশুর জন্ম দিয়েছেন এক মা। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এমভি হাশেমপুর লঞ্চে এমন ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে