
প্রথম বিবাহবার্ষিকীতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী শামীম মিয়া গুরুতর আহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার সাতদরগাহ-রংপুর সড়কের কালীস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে। আহত শামীম মিয়া অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের এই দিনে লিজা ও শামীমের বিয়ে হয়। গতকাল শনিবার প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি যাচ্ছিলেন লিজা। পথে কালীস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় শামীমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যান।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম নগরের বন্দর থানার আদর্শ পাড়ায় অনলাইন জুয়ায় টাকা হারানোর পর স্ত্রীর সঙ্গে কলহের জেরে তাঁকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মো. জাবেদের বিরুদ্ধে। এসআরবি-৭ জাবেদকে আটক করে রক্তমাখা ছুরি উদ্ধারের কথা জানিয়েছে।
৭ মিনিট আগে
টানা তিন দিন ক্যাম্পাসে আন্দোলন করার পর এবার রাজপথে নেমেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো আজ বুধবার সিলেট নগরীর কোর্ট পয়েন্টে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
১৭ মিনিট আগে
উচ্ছেদ অভিযান চলাকালে যেসব অরাজকতা সৃষ্টিকারী, দুষ্কৃতকারী ও অবৈধ ফ্যাসিজম দখলদার সিটি করপোরেশনের পরিবহন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনে আওতায় আনা হবে। তিনি বলেন, মিরপুর-১০ পরিচালিত আজকের উচ্ছেদ অভিযানে ফ্যাসিজমের আমল থেকে ফুটপাত দখলকারীরা ও তাদের দোসরদের ইন্ধনে এই হামলা করা হয়েছে |
১৮ মিনিট আগে
সায়েদাবাদ বাস টার্মিনালের চাপ কমাতে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার দূরপাল্লার বাস কাঁচপুরের নির্মাণাধীন টার্মিনালে স্থানান্তরের প্রস্তুতি চলছে। প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের...
২০ মিনিট আগে